বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রধান বিচারপতির বক্তব্য সরকারকে নাড়িয়ে দেবে : মাহবুবুর রহমান

l.g. mahabub_2267বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, প্রধান বিচারপতি এস কে সিনহা সাহস করে যে বক্তব্য দিয়েছেন এজন্য তাকে সাধুবাদ জানাই।

তার এ বক্তব্যের মধ্য দিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে যায়। সরকার বাতিল হয়ে যায়। প্রধান বিচারপতির বক্তব্য সরকারকে নাড়িয়ে দেবে। ভূ-কম্পনের সৃষ্টি হয়েছে।

জাতীয় প্রেসক্লাবে শুক্রবার জিয়া নাগরিক ফোরামের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও শহীদ প্রেসিডেন্ট জিয়ারউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও  এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সংগঠনটির সভাপতি লায়ন মিয়া মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুু, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়া প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *