মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

মিন্টুর প্রার্থীতার বৈধতা চেয়ে আপিল

mintu__72391

 

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থীতার বৈধতা চেয়ে আপিল করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমানের কাছে মিন্টুর পক্ষে এ আপিল করেন তার আইনজীবী এহসানুর রহমান।

উল্লেখ্য, কাগজ-পত্র যাচাই-বাছাই শেষে বুধবার মেয়দ পদে আবদুল আউয়াল মিন্টুর প্রার্থীতা বাতিল করে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনদিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। আগামী ২৮ এপ্রিল তিন সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *