একই মঞ্চে গান গাইবেন জনপ্রিয় কন্ঠশিল্পী হাবিব ওয়াহিদ ও তার বাবা ফেরদৌস ওয়াহিদ। কুমিল্লা সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে শনিবার সন্ধ্যায় তারা সংগীত পরিবেশন করবেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আমি ও হাবিব দেশের বিভিন্ন স্থানে মঞ্চে একসঙ্গে গান গেয়েছি। তবে এবারই প্রথম কুমিল্লা সেনানিবাসে গান গাইবো। আমাদের চেষ্টা থাকবে সংগীত পিপাসু শ্রোতাদেরকে সন্তুষ্ট করা।’ হাবিব ওয়াহিদ বলেন, ‘আব্বার সঙ্গে ২০০৪ সাল থেকেই বিভিন্ন মঞ্চে গান গেয়েছি। আজকের আয়োজনটা একটু বড় পরিসরে হচ্ছে। তাই পূর্ব প্রস্তুতিটাও বেশ ভালোভাবে নিতে হয়েছে। আশা করি, ভালো একটি অনুষ্ঠান হবে।’



Leave a Reply