মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

মাদক খাইয়ে নাবালক ছাত্রকে ধর্ষণ করলেন শিক্ষিকা

image_206205.kidnapped
নাবালক ছাত্রকে মাদক খাইয়ে তাকে ধর্ষণ করল এক শিক্ষিকা৷ লন্ডনের ডেম্বরি হাইস্কুলের ঘটনা৷ জানা গিয়েছে, হাইস্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা কাইলা মুনি প্রথমে নাবালক ছাত্রকে মদ খাওয়ায় এরপর তাক সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এরপরেই সে পুলিশের কাছে আত্মসমর্পন করে। মহিলা শিক্ষিকার সঙ্গে ছাত্রের সম্পর্কের কথা স্কুল কর্তৃপক্ষ জানতে পারলে তারাই পুলিশে খবর দেন৷ গত ফেব্রুয়ারি মাসে এই ঘটনা ঘটে৷।
ডেলি মেলের খবর অনুযায়ী, মুনির বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে স্কুলের পরে ছাত্রদের সঙ্গে সম্পর্কে লিপ্ত হত৷ এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই মুনিকে এক সপ্তাহের জন্য ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়। মামলা আদালতে পৌঁছালে শিক্ষিকাকে গ্রেফতার করার পরোয়ানা জারি করা হয়৷ তার বিরুদ্ধে ১৪ বছরের এক নাবালক ছাত্রকে মদ খাইয়ে ধর্ষেণের অভিযোগ ওঠে৷ তাকে আগামী ১৪ এপ্রিল আদালতে পেশ করা হবে।
অভিযুক্ত শিক্ষিকা ডেম্বরি শহরেই তার পরিবারের সঙ্গে থাকতেন। তিনি স্কুলে ফিজিক্স ও কেমিস্ট্রি পড়াতেন৷ ফেব্রুয়ারি মাসের পর তিনি ওই শহরের তৃতীয় এমন শিক্ষিকা যাকে যৌন উৎপীরণ করার অভিযোগে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *