বুধবার ৪ নভেম্বর ২০২৬

নেত্রকোণায় সিপিবি’র জেলা সমাবেশ: গণমূখী বাম গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি সমাবেশ গড়ে তুলুন – কমরেড মনজুরুল আহসান খান

SAM_97

শ্রী অরবিন্দ ধর, নেত্রকোণা প্রতিনিধি: বাংলাদেশ কমিউনিস্ট পার্টি নেত্রকোণা এর জেলা সমাবেশ কেন্দ্রীয় শহীদ মিনারে বিকালে অনুষ্টিত হয়। জেলা সভাপতি কমরেড অধ্যাপক মোস্তফা কামালের সভাপতিত্বে, সম্পাদক কমরেড নলিনী সরকারের সঞ্চালনায় সমাবেশে সিপিবি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড মনজুরুল আহসান খান প্রধান অথিতির বক্তব্যে  বলেন একদিকে স্বৈরাচার ঘেষা আওয়ামীলীগ আপরদিকে রাজাকার আলবদর পরিবেষ্টিত ও স্বাধীনতা বিরোধী চক্র সমন্বিত এই দুই গণ বিরোধী রাজনৈতিক শক্তির ক্ষমতা বলয় ভাঙ্গার
গণমূখী বাম গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি সমাবেশ গড়ে তুলুন। পেট্রল বোমায় মানুষ মারা বন্ধ করা, গণতান্ত্রিক অধিকার রক্ষা, বিদ্যমান সমস্যার রাজনৈতিক সমাধান ও জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার আহ্বান জানান তিনি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অথিতি কমরেড ডাক্তার দিবালোক সিংহ, নারী নেত্রী জলি তালুকদার সহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিপ্লবী নেতাকর্মী বৃন্দ। সমাবেশ শেষে ক্ষেত-মজুর সমিতি, সিপিবি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ লাল পতাকা মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *