বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঝিনাইদহে জামায়তের রোকনসহ দুইজন আটক

ঝিনাইদহ প্রতিনিধি ঃ
ঝিনাইদহ শহরের ভূটিয়ারগাতী এলাকা থেকে শুক্রবার রাতে হাফিজুর রহমান (২৮) ও মাসুম বিল¬াহ (৪০) নামে দুই জনকে আটক করেছে পুলিশ। হাফিজুর রহমান ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের রামনগর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। জামায়াতের রুকন মাসুম বিল¬াহ একই উপজেলার কলমনখালী গ্রামের বাবর আলীর ছেলে বলে পুলিশ জানায়। ঝিনাইদহ সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) গোপীনাথ কানজিলালের ভাষ্যমতে শুক্রবার রাত্রে সাড়ে ৯ টার দিকে ঝিনাইদহ শহরের ভূটিয়ারগাতী মাদ্রাসায় ওয়াজ মাহফিলে সরকার বিরোধী বক্তব্য দিচ্ছিলেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তিনি জানান হাফিজুর হুজি সদস্য ও মাসুম জামায়াতের রুকন। তারা সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। আটককৃতদের স্বজনরা জানান, হয়রানী করতেই পুলিশ তাদের আটক করেছে। এদিকে পুলিশের হাতে আটক ইবির আল কোরআন বিভাগের ছাত্র হাফিজুর রহমানের পিতা মোসলেম উদ্দিন জোয়ারদার জানান, তার ছেলে কোন দল করেন না। একেবারেই নীরিহ প্রকৃতির ছেলে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *