বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঘরেই বানান কালো জাম

lal_miste1429871667

কালো জাম অনেকের কাছেই পছন্দের মিষ্টি। এর রঙ ও স্বাদ দুটোই আকর্ষণ করে অনেককে। ঘরেই তৈরি করা যায় এ ধরণের মিষ্টি। জেনে নিন কিভাবে তৈরি করবেন কালো জাম।

যা প্রয়োজন :
ছানা-১ কাপ
ময়দা-১/২ কাপ
মেওয়া-৩/৪ কাপ
ঘি-২ টেবিল চামচ
খাবার সোডা-১/৪ চা চামচ
এলাচ গুঁড়ো-১/৪ চা চামচ
চিনি-২ টেবিল চামচ
মিল্ক ক্রিম-১/৪ চা চামচ
জল-২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী :
মেওয়া গুঁড়ো করে চেলে নিয়ে ছানার সঙ্গে মেখে নিন। আলাদা বাটিতে ময়দা ও ঘি মিশিয়ে শুকনো করে মেখে নিন। এবারে ছানা ও ময়দা মাখা একসঙ্গে মিশিয়ে নিন। মাখার মাঝখানে ছোট গর্ত করে পানি ও খাবার সোডা ঢেলে আবার ভাল করে ঠেসে মেখে নিয়ে এলাচ গুঁড়ো ও চিনি মিশিয়ে নিন। এই মাখা থেকে ছোট ছোট বল গড়ে নিন। একদম হালকা আঁচে এই বল গুলো ভেজে নিন।

সিরা : রস তৈরি করতে ৩ কাপ পানি মধ্যে ৩ কাপ চিনি দিয়ে একবার ফুটিয়েই নামিয়ে নিন। সিরা ঠান্ডা হলে মিষ্টি দিয়ে আধ ঘণ্টা রেখে রস ঝরিয়ে নিন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *