খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে মাঠে নেমেছে বাংলাদেশ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেট ১৭১ রান। ব্যাট করছেন ইমরুল কায়েস (৬৮) ও তামিম ইকবাল (১০১)। পাকিস্তানের চেয়ে ১২৫ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৩৩২ রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে মোহাম্মদ হাফিজের ২২৪ রানে ভর করে সবকটি উইকেট হারিয়ে ৬২৮ রান সংগ্রহ করে। বাংলাদেশের তাইজুল ৬ উইকেট শিকার করেন।




Leave a Reply