মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

এরশাদকে হিজড়া বললেন কাদের সিদ্দীকি

445487প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, শান্তিতে দেশ চালাতে হলে প্রয়োজনে চাড়ালের সাথেও আলোচনা করতে হবে।

রোববার বিকেলে জামালপুরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কৃষক শ্রমিক জনতা লীগ এ মতবিনিময় সভার আয়োজন করে।

কাদের সিদ্দিকী বলেন, খালেদা জিয়া যে বুঝে না এটা তিনি বুঝেন কিন্তু হাসিনা যে বুঝে না এটা তিনি বুঝেই না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভোটাধিকারের জন্য যুদ্ধ করেছেন। আর বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে।

তিনি বলেন, বিএনপিই শুধু পেট্টলবোমা মারেনি আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীরাও পেট্টলবোমা মেরেছে। অবরোধ-হরতালে কোনো ধনী মানুষ মরেনি, শুধু গরিবরা মরেছে। এ দেশে সবাই মাতবর। কেউ কারো কথা শুনে না।

কাদের সিদ্দিকী বলেন, আগামী ১৫ বছর দেশ এভাবে চলতে থাকলে আওয়ামী লীগ মারা গেলে বিএনপিপন্থী কোনো মৌলভী তার জানাজা পড়াবে না। আর বিএনপি মারা গেলে আওয়ামী লীগপন্থী কোনো মৌলভী তার জানাজা পড়াবে না।

তিনি বলেন, এরশাদ না পুরুষ, না মহিলা। সকালে একটা আর বিকেলে আরেকটা। তার কোনো ব্যালেন্স নাই। তারেক রহমানের কথার জবাবে তিনি বলেন, বঙ্গবন্ধু রাজাকার হলে তোমার বাবাও রাজাকার।

কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী এতে সভাপতিত্ব করেন।

বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগ নেতা আনিছুর রহমান, ছাত্র আন্দোলনের নেতা রিফাতুল ইসলাম, মামুনুর রশিদ মামুন প্রমুখ।

উল্লেখ্য, কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজনে শান্তির দাবিতে অবস্থান কর্মসূচির ৯৭তম দিনে জামালপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ তার কর্মীরা দুপুর ১২টার দিকে জামালপুরে আসেন এবং মুক্তমঞ্চে অবস্থান নেন।

বিকেলে সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। বোরবার মুক্তমঞ্চের পাশে রাত যাপন করবেন তিনি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *