মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

বনবিড়ালের শিকার হাঙর! (ভিডিওসহ)

13983_1

কে বলে বনবিড়াল (ববক্যাট) পানিতে নামে না? নামে এবং হাঙরের মতো ভয়ঙ্কর প্রাণি

পর্যন্ত শিকার করতে পারে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সেবাস্তিয়ান ইনলেট স্টেট পার্কে এমন

ঘটনা ঘটেছে। আর এই ছবি তুলেছেন জন বেইলি নামের একজন। ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ

কনজারভেশন কমিশন মনে করছে, ছবি নকল নয়, আসল। বেইলি ডব্লিউপিটিভিকে বলেছেন, বিড়ালটি পানিতে নেমে হাঙরটি শিকার করেছে।

 

https://www.youtube.com/watch?v=FOcVFCAjcSU

 

 

সোমবার সন্ধ্যায় তিনি তার আইফোন দিয়ে ছবিটি তুলেছেন।

তিনি জানিয়েছেন, প্রথমে তার মনে হয়েছিল, কুকুর এই হাঙরটি শিকার করছে। অল্প

সময়ের মধ্যেই তার ভুল ভাঙে। তবে তাকে দেখেই বিড়ালটি তার শিকার ফেলে বনের

ভেতরে চলে যায়। ববক্যাট মানুষ পছন্দ করে না। মানুষের উপস্থিতি তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।

সূত্র : ডেইলি মেইল ও হাফিংটন পোস্ট।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *