মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

বিশ্বের সব মাকে খালেদা জিয়ার শুভেচ্ছা

khaleda-zia-manmohan-singhএম এ মানকি: আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশসহ বিশ্বের সকল মাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন। দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপনের পাঠানো মা দিবসের বাণীতে বিএনপি চেয়ারপারসন এ শুভেচ্ছা জানান। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, আবহমানকাল ধরেই জন্মদাত্রী মাকে ঘিরেই আবর্তিত হয় পরিবারের সব কার্যক্রম। সন্তানদের শিষ্ট ও সর্বক্ষেত্রে যোগ্য হয়ে গড়ে উঠার ক্ষেত্রে একমাত্র মায়ের অক্লান্ত অবদানের কথা আমরা সবাই জানি। সুমাতার মমতায় লালিত সন্তানই সমাজ ও রাষ্ট্রে সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়।
তিনি বলেন, এই বিষয়টি বিবেচনায় রেখেই আমরা ক্ষমতায় থাকার সময় নারী শিক্ষার ব্যাপক প্রসার ঘটিয়েছিলাম। আমাদের সময়ে স্কুল থেকে ছাত্রীরা যাতে লেখাপড়া থেকে ঝরে না পড়ে তার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছিলাম।
খালেদা জিয়া বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, শিক্ষায় আলোকিত দায়িত্বশীল মায়েদের সুসন্তানরাই দীর্ঘদিনের অচলায়তন ভেঙ্গে সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করবে এবং জাতীয় উন্নয়নকে করবে বেগবান।
খালেদা জিয়া তার বাণীতে বলেন, আজকের দিনে আমার প্রত্যাশা সকল মা যেন তার সন্তানদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *