বুধবার ৪ নভেম্বর ২০২৬

শুটিংয়ে ফিরলেন সালমান

Salman-Khan-Mainঢাকা: আপাতত স্বস্তিতে তিনি। আপাতত ফাঁড়া কেটে গেছে। পুরোপুরি নিশ্চিন্ত না হলেও পাঁচ বছরের জেলের আদেশ স্থগিত করেছে আদালত। আর তাই কিছুটা স্বস্তিতে শুটিংয়ে ফিরলেন বলিউডি সুপারস্টার সালমান খান। শুক্রবার মুম্বাই হাইকোর্টে জামিন পান তিনি। ৩০ হাজার টাকার বন্ডে জামিন দেওয়া হয় তাকে। আদালত চত্বরে উপস্থিত ভক্তদের সঙ্গে দেখা করেন সালমান। মুক্তির প্রার্থনার কারনে সকলকে ধন্যবাদ জানান। তার বাড়ির বাইরে ভিড় করেছিল অনেক ভক্ত, তাদের উদ্দেশ্য বাড়ির বারান্দায় বাবা, ভাই ও বোনকে নিয়ে দাড়িয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ৪৯ বছর বয়সী সাল্লু ভাই। শনিবার থেকেই শুaটিংয়ে যোগ দিচ্ছেন তিনি। কাশ্মীরে শ্যুটিং চলছে ‘বাজরাঙ্গী ভাইজান’ ছবির। সকালে সেখানেই উড়াল দিয়েছেন সালমান। কবীর খানের পরিচালনায় এ ছবিতে তার বিপরীতে আছেন কারিনা কাপুর। জরিমানা দিয়ে শর্তসাপেক্ষে জামিন পেয়েছন সালমান। আর তাই তার বিদেশ ভ্রমনের আগে প্রসাশনের অনুমতি নিতে হব। তবে ভারতের মধ্যে তাকে অবাধে ঘোরার অনুমতি আছে। তা সে কাশ্মীরে হোক কিংবা কন্যাকুমারী।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *