বুধবার ৪ নভেম্বর ২০২৬

একরাম হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার

arrestফেনী প্রতিনিধি: ফেনী উপজেলা চেয়্যারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি মানিক মিয়াকে অস্ত্রসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার ভোরে শহরের বিরিঞ্চি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি এলজি বন্দুক, ১টি পাইপগান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ জানান, তার বিরুদ্ধে একরাম হত্যাসহ বিভিন্ন অপরাধে ৯টি মামলা রয়েছে। প্রসঙ্গত, ২০১৪ সালের ২০মে শহরের একাডেমি এলাকায় গাড়িতে আগুন দিয়ে একরামকে নৃশংসভাবে হত্যা করে সন্ত্রাসীরা। এ মামলায় পুলিশ ৫৬ জনকে উল্লেখ করে চার্জশিট দেয়। এ পর্যন্ত মামলায় ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *