মাে: সাহেদ খান: নতুন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন মৌমিতা মৌ। এতে তার বিপরীতে অভিনয় করবেন কাজী মারুফ। ফিরোজ পরিচালিত এ ছবিতে আরও অভিনয় করবেন মৌসুমী হামিদ। এদিকে বিএফডিসিতে ১১ তারিখ সন্ধ্যায় একটি মহরতের মাধ্যমে ছবিটির যাত্রা শুরু হবে। এ প্রসঙ্গে মৌমিতা জানান, ‘ছবির গল্পটা আমার অসাধারণ লেগেছে। ভিন্ন ধরনের একটি গল্প। আমার চরিত্রটা নিয়ে এই মুহূর্তে কিছু বলতে চাই না। তবে দর্শক অন্যরকম একটি মুভি পাবে।’ এদিকে এই নায়িকা সম্প্রতি অভিনয় করছেন সোনার পুতুল নামের একটি চলচ্চিত্রে।
এবার মৌমিতা’র ‘শোধ-প্রতিশোধ’
যে কোনো সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন।



Leave a Reply