বুধবার ৪ নভেম্বর ২০২৬

মাঠে ফিরতে চান শাহাদাত (ভিডিও)

শামীম হোসেন : চেষ্টা ছিল মাঠে ফেরার। তবে চেষ্টার মৃত্যু ইনজুরিতে। পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে প্রথম ইনিংসে দ্বিতীয় বল করেই চোট পান ডান পায়ে। ছিঁড়ে যায় লিগারমেন্ট। তবে এখনই ক্যারিয়ারের শেষ দেখছেন না এই পেসার। জানান এ মাসের তৃতীয় সপ্তাহে উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাবার পরিকল্পনার কথা।151710
কথা উঠেছে ইনজুরি লুকিয়ে ঢাকা টেস্টের দলে ছিলেন শাহাদাত হোসেন। তবে এ সব আলোচনা উড়িয়ে দিলেন এই পেসার। তিনি বলেন, ‘আগে থেকে কোনো ব্যথা ছিল না। ব্যথা থাকলে তো আমিই বলতাম। ব্যথা নিয়ে তো বল করা যায় না। আমার বিশ্বাস, আবারও মাঠে ফিরতে পারব।’
দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে বাংলাদেশ পেসারকে তা নিশ্চিত। তবে সব বাধা জয় করে আবারও লাল সবুজের প্রতিনিধিত্ব করবেন, আত্মবিশ্বাস তার।
শল্যবিদ ডেভিড ইয়ানের সঙ্গে কথা চলছে বিসিবির। সব ঠিক থাকলে অস্ত্রোপচারের জন্য চলতি মাসের তৃতীয় সপ্তাহে অস্ট্রেলিয়া যাবেন এই পেসার।
সূত্র : চ্যানেল ২৪

https://youtu.be/sk_-D-yXxh0?t=97

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *