আবু-সুফিয়ান: ইমপ্রেস টেলিফিল্মের নতুন চলচ্চিত্র ‘ঘাসফুল’ (ঞযব ঋষড়বিৎ ড়ভ এৎধংং) শুভমুক্তি পেতে যাচ্ছে ১৫ মে। লাক্স নিবেদিত চলচ্চিত্রটি কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আকরাম খান। ছবিটির শুভমুক্তি উপলক্ষে গতকাল (১১ মে) দুপুরে যমুনা ফিউচার পার্ক ব্লকবাস্টার সিনেমাস-এ এর লালগালিচা প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লি., চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ছবির পরিচালক আকরাম খান, যমুনা গ্র“পের পরিচালক (সেলস্ এন্ড মার্কেটিং) ড. মোহাম্মদ আলমগীর এবং ছবির কলাকুশলীবৃন্দ।
প্রিমিয়ার শো অনুষ্ঠানে ফরিদুর রেজা সাগর বলেন, পরিচালক আকরাম খান একজন নাট্য নির্মাতা। একদিন আমার কাছে একটি ফোন এলো। ওপাশ থেকে বললো আপনি কি আকরাম খানের নাটক দেখেন? আপি বললাম জ্বী দেখি। তিনি আমাকে আবার বললেন কেমন লাগে? আমি বললাম ভালোলাগে। এসময় তিনি আমাকে একটি কঠিন প্রশ্ন করলেন তাহলে আপনি তাকে দিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন না কেন? যিনি আমাকে একথাগুলো বলেছিলেন তিনি আসলে আকরাম খানের ‘মা’ শরফুন্নেসা খান। এবার আমি মা’কে বললাম আকরাম খান চাইলে যেকোনো সময় চলচ্চিত্র নির্মাণ করতে পারেন। এভাবেই ‘ঘাসফুল’ চলািচ্চত্রটি নির্মাণের সূচনা হলো। আশাকরি ছবিটি সবার ভালোলাগবে।
এসময় আকরাম খান ও তার মা অনুভূতি প্রকাশ করে বলেন, এটি আমার প্রথম ছবি। ইমপ্রেস টেলিফিল্মের কাছে আমরা কৃতজ্ঞ।
ড. মোহাম্মদ আলমগীর বলেন, ইমপ্রেস টেলিফিল্ম লি. এবং যমুনা গ্র“পের সম্পর্ক অনেক দিনের। এ সম্পর্কের প্রাপ্তি অনেক বেশি। চলচ্চিত্র বিমুখ দর্শককে হলে ফিরিয়ে আনতে ইমপ্রেস টেলিফিল্মের ভূমিকা অনন্য। আমাদের জীবনের প্রতিটি দিক প্রতিপ্রলিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ছবিতে। সুস্থধারার ছবি হলে এসে দেখোর সযোগ করে দিয়েছে তারা।
এরপর ফরিদুর রেজা সাগর, আকরাম খান এবং ড. মোহাম্মদ আলমগীরের হাতে ছবির পোস্টার তুলে দেন। এরপর ফরিদুর রেজা সাগরের অনুরোধে লাল পিতা কেটে প্রিমিয়ার শোর উদ্বোধন করেন আকরাম খানের মা শরফুন্নেসা খান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সারা যাকের, মোরশেদুল ইসলাম, অমিতাভ রেজা, সাবেরি আলম, আজাদ আবুল কালাম, বন্যা মির্জা প্রমুখ।
এ চলচ্চিত্রে অভিনয় করেছেন কাজী আসিফ, সায়লা সাবি, তানিয়া বৃষ্টি, লায়লা আজাদ নুপুর, মানস বন্দোপাধ্যায় প্রেমুখ। সঙ্গীত পরিচালনা করেছেন সানী জুবায়ের, সম্পাদনায় সামির আহমেদ, চিতত্রগহণে সৈয়দ কাশেফ শাহবাজি। ডিজিটাল ফরম্যাটের ১২৩ মিনিট দৈর্ঘ্যর চলচ্চিত্রটির শ্যুটিং হয়েছে কুষ্টিয়াতে। ছবির গানে কণ্ঠ দিয়েছেন প্রিয়াংকা গোপ ও সানি জুবায়ের। ১৫ মে থেকে চলচ্চিত্রটি যমুনা ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, বলাকা সিনেওয়ার্ল্ড, পূরবী (ময়মনসিংহ)সহ দেশের বিভিন্ন জেলার আরো বেশকিছু সিনেমা হলে মুক্তি পাবে।
কাহিনী সংক্ষেপ : ২১ বছর বয়সী তৌকীর তার নিজের মফস্বল শহরের রাস্তায় অলিতে গলিতে বিস্ময়ের দৃষ্টি নিয়ে ঘুরে বেড়ায়। বাড়ির ভিতরে আবছায়ায় তার আগন্তুকের মতো বিচরণ। সে বাড়িতে খুঁজে পায় দাবার বোর্ডগুটি, মনে করতে পারে না কখনও দাবা খেলতো কিনা। স্টোর রুমে খুঁজে পায় হারমোনিকা। হারমোনিকায় ফুঁ দেয় কিন্তু সুর তুলতে পারে না। বাবা মায়ের ঘরের সেলফে সে দেখতে পায় পুরনো পারিবারিক ছবির অ্যালবাম। অ্যালবামের ছবিগুলো দেখে মনে করতে পারে না কখন কোথায় ছবিগুলো তোলা। খুঁজে পাওয়া স্মৃতি চিহ্নগুলো সম্পর্কে বাবা মায়ের কাছে কিছু জানতে চাইলে তারা এড়িয়ে যায়। একদিন তৌকীর জিন্সের প্যান্টের পকেটে খুঁজে পায় একটি বিবর্ণ চিঠি। চিঠি পরে সে প্রচণ্ড দুশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়ে। স্মৃতিভ্রষ্ঠ তৌকীর অনেক চেষ্টা করেও চিঠির লেখিকা ‘ঘাসফুল’-এর কথা কিছুতেই মনে করতে পারে না।
ইমপ্রেস টেলিফিল্মের নতুন ছবি ‘ঘাসফুল’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত
যে কোনো সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন।



Leave a Reply