পিরোজপুর প্রতিনিধি : কাউখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রী লতিফা আক্তার লাবনী (১০) ধর্ষণের স্বীকার হয়েছে।
ধর্ষিতার ডাক্তারী পরীক্ষার জন্য গতকাল রবিবার পিরোজপুর সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়। জানা গেছে উপজেলার জব্দকাঠী গ্রামের মৃতঃ আঃ লতিফের মেয়ে হোগলা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী লতিফা আক্তার লাবনী গত ৪ই মে সোমবার পাশ্ববর্তী হোগলা গ্রামের আত্মীয় মৃতঃ আঃ হক এর ছেলে রুবেল হাওলদার এর ঘরে মোবাইলে চার্জ দিতে যায়। এ সময় ঘরে তার স্ত্রী সন্তান না থাকায় তাকে জোর করে ধর্ষন করে।
তার ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে লম্পট ধর্ষক রুবেল পালিয়ে যায়। পরে গ্রামের স্থানীয় পর্যায়ে শালিশী ব্যবস্থা ও আসামীপক্ষের হুমকির কারণে মামলা করতে না পারায় শিশুটি অসুস্থ হয়ে পড়লে শিশুর মা আকলিমা বেগম কাউখালীতে ডাক্তারের নিকট চিকিৎসা নিতে আসে। পরে ডাক্তারের পরামর্শে শিশুর মা আকলিমা বেগম গতকাল রবিবার থানায় ধর্ষন মামলা দায়ের করেন।




Leave a Reply