ডেস্ক রিপোর্ট : গ্রামের রাজারহাটে নেশার টাকা না পেয়ে মাদকাসক্ত ছেলে কোদালে কোপে মাকে হত্যা করেছে। এ সময় বিকৃত লাশ দেখে তার এক প্রতিবেশী হার্ট এ্যাটাক করে মারা গেছে। লোমহর্ষক ঘটনাটি ঘটেছে, ১০মে রোববার রাতে উপজেলার উমর মজিদ ইউনিয়নের ধনঞ্জয় মোল্লাপাড়া গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ওই গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলাম(২৫) মাদকজাত দ্রব্য সেবন করতো। ঘটনার দিন গত ১০মে রোববার রাতে তার মা সকিনা বেওয়া (৬৫)এর কাছ থেকে নেশার টাকার আবদার ৮করে। টাকা দিতে তার মা অস্বীকার করলে মাদকাসক্ত রবিউল ঘরের পাশে থাকা কোদাল দিয়ে তার মায়ের মাথায় কোপ মারে। এতে মায়ের মাথার মগজ ছিন্ন ভিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মা মারা যায়। এলাকাবাসী ছুটে আসলে ঘাতক রবিউল পালিয়ে যায়।
শতশত মানুষ সকিনার লাশ দেখতে ভিড় করে। এ সময় প্রতিবেশী রাজমাল্লীরহাট ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মো জহুরুল ইসলাম(৫৯) লাশ দেখেতে এসে বিকৃত লাশ দেখে হার্ট এ্যাটাক করে। তাকে বাড়ীতে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করে। বিষয়টি ওই ইউনিয়নের চেয়ারম্যান আঃ ওহাব ম-ল নিশ্চিত করেছেন। এ ব্যাপারে রাজারহাট থানার ওসি মো. আঃ রশিদ ঘটনা সত্যতা স্বীকার করে জানান, বাদী ন থাকায় থানায় সাধারণ ডায়েরি ভুক্ত করা হয়েছে। মা হন্তারক রবিউলকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।



Leave a Reply