বুধবার ৪ নভেম্বর ২০২৬

শাহরুখ খান এখনো নিষিদ্ধ

1b8e43f42f2437ec8fbf3065197eb282-Sharukhআগামী বৃহস্পতিবার মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও আইপিএলে ফিরছেন সাকিব আল হাসান। তবে তাঁর ফেরাটা এ দিন গ্যালারি থেকে দেখা হবে না শাহরুখ খানের। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শাহরু​খ যে নিষিদ্ধ!
হতে পারেন তিনি কিং খান। হতে পারে মুম্বাইয়ে তাঁর রাজত্ব। কিন্তু সেই মুম্বাইয়েরই ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঢোকার অনুমতি নেই কলকাতা নাইট রাইডার্সের মালিকের। ২০১২ সালে​ নিরাপত্তাকর্মীদের সঙ্গে বাহাসে জড়িয়ে এই স্টেডিয়ামে প্রবেশাধিকার হারান শাহরুখ। তখন পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয় তাঁকে। সেই নিষেধাজ্ঞা এখনো চলছে।
ওয়াংখেড়ে স্টেডিয়ামের মালিক মুম্বাই ক্রিকেট সংস্থার (এমসিএ) একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, শাহরুখ এবারও ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না।

তবে দুদিন পর ওয়াংখেড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা ব্রাবোর্ন স্টেডিয়ামে কেকেআর-রাজস্থান রয়্যালস ম্যাচ দেখতে পারবেন তিনি। এই স্টেডিয়ামটির মালিক এমসিএ নয়, ভারতীয় ক্রিকেট বোর্ড অনুমোদিত আরেকটি সংস্থা ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া।

এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা কলকাতা একে থেকেই গ্রুপ পর্ব শেষ করলে ওয়াংখেড়েতে আরেকটি ম্যাচ খেলবে। মহা গুরুত্বপূর্ণ সেই প্রথম কোয়ালিফায়ার ম্যাচেও থাকতে পারবেন না শাহরুখ। অবশ্য এবারের ফাইনালটি ইডেনে। কেকেআর ফাইনালে উঠলে কলকাতার দর্শকদের সঙ্গে গলা ফাটাতে পারবেন।
গত বছর এমসিএ সাময়িকভাবে তাঁর নিষেধাজ্ঞা তুলে নিতে চেয়েছিল। সেবার ২ জুনের ফাইনালটি ওয়াংখেড়েতে হওয়ার কথা ছিল। আর সমাপনী অনুষ্ঠান উপস্থাপনার কথা ছিল শাহরুখের। পরে ফাইনালটি বেঙ্গালুরুতে সরে যাওয়ায় সেসবের আর প্রয়োজন পড়েনি। শাহরুখও ওয়াংখেড়ের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য কোনো দেনদরবার করেননি। পিটিআই।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *