নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যাশীর্ষ নিউজ, নওগাঁ : নওগাঁর পত্নীতলা উপজেলার ইসাপুর নামক স্থানে শফিকুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহত শফিকুলের বাড়ি উপজেলার কাটাবাড়ি বোরান গ্রামে। তিনি পত্নীতলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
পত্নীতলা থানার পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক জানান, গভীর রাতে নজিপুর বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন শফিকুল। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে সড়কের পাশে মোটরসাইকেলসহ ফেলে রেখে পালিয়ে যায়।
মঙ্গলবার সকাল ১০টার দিকে নিহতের লাশ ও মোটর সাইকেলটি দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।



Leave a Reply