মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

জন্ম নিল অদ্ভুত প্লাস্টিক শিশু

plasticমাথাটা দেখতে অনেকটা মাছের মতো। আর ত্বক দেখলে মনে হবে রবারের পুতুল। এমন অদ্ভুত এক মানব শিশু জন্ম নিয়েছে ভারতের অমৃতসরে। এই শিশুকে বলা হচ্ছে ‘প্লাস্টিক শিশু’। বিরল এই ঘটনা ঘটেছে দেশটির গুরু নানক মেডিকাল কলেজ হাসপাতালে। মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছে বলে জানিয়েছেন ডাক্তাররা।

বিরল এই প্লাস্টিক শিশুই এখন অমৃতসরের হাসপাতালে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এক চিকিত্‍‌সক জানিয়েছেন, ‘শিশুটিকে স্পর্শ করতেই সে কেঁদে ওঠে। শিশুটির মুখটা অনেকটা মাছের মতো আর ঠোঁটদুটো টকটকে লাল।’

চিকিৎসকরা বলছেন, ৬ লক্ষের মধ্যে একটি শিশু, প্লাস্টিক শিশু হয়ে জন্ম নেয়। ডাক্তারি পরিভাষায় যার নাম ‘কলোডিয়ান বেবি’। জিনগত সমস্যার জন্যই এধরনের শিশু জন্মায়। অনেকক্ষেত্রেই দেখা গেছে, প্লাস্টিক শিশুদের জীবন বিপন্ন করে তোলে তাদের ত্বক। রবারের মতো এই ত্বকে সংক্রমণের প্রবণতা থাকে অত্যন্ত বেশি। গত বছর অমৃতসরে আরও একটি প্লাস্টিক শিশুর জন্ম হয়েছিল। যদিও সে তিনদিনের বেশি বাঁচেনি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *