স্পোর্টস ডেস্ক : ডেল স্টেইন একজন বিশ্ব তারকা বোলার। বর্তমান সময়ের বোলাদের মধ্যে ডেল স্টেইন অলংকার স্বরুপ। এটা বলার অপেক্ষাই রাখে না। আগামী জুলাইয়ে বাংলাদেশে আসার কথা দক্ষিণ আফ্রিকার। দক্ষিণ আফ্রিকার মূল বোলিং হাতিয়ার ডেল স্টেইন। তবে তিনি বাংলাদেশে আসার আগেই ক্ষমা চেয়েছেন।
তার এ ক্ষমা চাওয়ার পিছনে একটি কারণ রয়েছে। নিজের অপরাধেই ক্ষমা চাইতে বাধ্য হলেন ডেল স্টেইন। সম্প্রতি ‘উইজডেন ইন্ডিয়া’ কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে খেলে তিনি তার শক্তির অপচয় করতে চান না।
এমন কথা বলে বাংলাদেশী ক্রিকেটপ্রেমীদের তীব্র সমালোচনার মুখে পড়েন স্টেইন। ফেসবুক ও টুইটারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা।
পরে নিজের ভেরিফাইড টুইটার একাউন্ট থেকে এ ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন স্টেইন। তিনি বলেন, ‘আমার নজরে এসেছে যে সাম্প্রতিক একটা সাক্ষাৎকারে দেওয়া আমরা বক্তব্যকে কিছু মানুষ ভুল বুঝছেন।
পরে তিনি বলেন, আমি শান্তি চাই। আমি কাউকে আঘাত করে কথা বলতে চাই না।



Leave a Reply