স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ সদস্য এইচএম ইব্রাহিম বলেছেন, বিএনপি ও জামায়াত হচ্ছে পাপীদের দল। তারা মানুষ হত্যা করছে, নাশকতা-সন্ত্রাস করছে। এসব প্রতিহত করতে সবাইকে চোখ-কান খোলা রাখতে হবে। গত ১০ মে বরিবার চাটখিল উপজেলার নারায়নপুর আর কে উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল আহমেদের সভাপতিত্বে উক্ত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন , চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান এস এম বাকী বিল্লাহ, নোয়াখলা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল সোহাগ,উপজেলা আওয়ামীলীগ নেতা ভিপি নাজমুল হুদা শাকিল, কউন্সিলর আহসান হাবীব সমির, উপজেলা আওয়ামীলীগ এর আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইয়াসিন করিম ওয়াসিম,ডাক্তার আলী আশরাফ, নুরুল হুদা পাটোয়ারী, ইয়াসিন হাজীর বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক শামছুল আলম প্রমুখ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান এবং সঞ্চালনা করেন বিদ্যালয়ের দুই শিক্ষক লোকমান হোসেন ও আবুল বাশার।
বিএনপি-জামায়াত পাপীদের দল : এইচ এম ইব্রাহিম
যে কোনো সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন।



Leave a Reply