মেহেদী হাসান বাবু: দর্শকপ্রিয় মডেল ও উপস্থাপিকা নূসরাত ফারিয়া চলচ্চিত্রে অভিনয় করবেন এটা এরইমধ্যে জানা হয়েগেছে সবার। তবে অভিনয়ে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে তারই পাশে এসে দাঁড়ালেন প্রিয়দর্শিনী মৌসুমী।
আব্দুল আজিজ ও অশোক পতি পরিচালিত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘প্রেমী ও প্রেমী’ চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ অতিথি চরিত্রে অভিনয় করতে সম্মতি জানিয়েছেন মৌসুমী। ‘জাজ মাল্টিমিডিয়া’ ও ‘এসকে মুভিজ’র ব্যানারে নির্মিতব্য এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য গত মা দিবসে রাতে গুলশানের একটি রেস্টেুরেন্টে চুক্তি স্বাক্ষর করেন মৌসুমী। প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মৌসুমী বলেন, ‘প্রেমী ও প্রেমী’র গল্প পড়ে ভালো লেগেছে আমার। আমার চরিত্রটি ছোট হলেও খুব গুরুত্বপূর্ণ, তাই কাজটি করতে আগ্রহী হয়ে উঠেছি। জাজ’র সঙ্গে এটা আমার প্রথম কাজ। তাছাড়া আশাকরছি ‘প্রেমী ও প্রেমী’ ভালো একটি চলচ্চিত্র হবে। তাই একটি ভালো চলচ্চিত্রের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতেও চলচ্চিত্রটিতে কাজ করছি।’
পরিচালক জানান, মূলত ‘প্রেমী ও প্রেমী’র গল্পের শুরুটা মৌসুমীকে দিয়েই। নিজের প্রথম চলচ্চিত্রেই মৌসুমীর মতো একজন দর্শকপ্রিয় নায়িকার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াকে নিজের মিডিয়া জীবনের সেরা অর্জন হিসেবে বিবেচনা করছেন নূসরাত ফারিয়া।
তিনি বলেন, ‘সত্যিই এটা আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয় যে মৌসুমী আপুর মতো এতো বড় মাপের একজন নায়িকার সঙ্গে অভিনয় করার সুযোগ পাচ্ছি। ভাবতেই ভীষণ ভালোলাগছে যে তারসঙ্গে একই চলচ্চিত্রে কাজ করবো। আমার কেবলই মনে হচ্ছে বারবার যে আমি একজন শিক্ষকের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি যার কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পাবো আমি।’ পরিচালক আব্দুল আজিজ জানান আসছে ১২ জুন থেকে স্কটল্যা-ে টানা একমাসেরও বেশি সময় নিয়ে চলচ্চিত্রটির শুটিং হবে। ‘প্রেমী ও প্রেমী’র গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু ও পেলে।
এদিকে মৌসুমী গত সপ্তাহে শেষ করেছেন ইউসুফ চৌধুরীর নির্দেশনায় বিশেষ টেলিফিল্ম ‘ভালোবাসার বিশ বছর’। মৌসুমী এবং ওমর সানীর বিবাহিত জীবনের বিশ বছরের গল্প নিয়েই মূলত এর কাহিনী আবর্তিত। আসছে ঈদে এটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে বিগত দুই মাসেরও বেশি সময় যাবত উপস্থাপনা ও এবং বিজ্ঞাপনে কাজ করা থেকে বিরত রয়েছেন নূষরাত ফারিয়া চলচ্চিত্রে কাজ করবেন বিধায়।
মৌসুমীর হাত ধরে নূসরাত ফারিয়া
যে কোনো সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন।



Leave a Reply