স্টাফ রিপোটার : বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ ভালো আছেন বলে জানিয়েছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে সালাউ্িদ্দনের স্ত্রী হাসিনা আহমেদ জানান, ভারতের মেঘালয়ে একটি হাসপাতালে তার স্বামী চিকিৎসাধীন আছেন। তবে মেঘালয়ে সালাউদ্দিন আহমেদ কিভাবে গেলেন সে সম্পর্কে হাসিনা ্আহমেদ কিছু বলতে পারেন নি। তবে সালাউদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে সহযোগিতা চান হাসিনা।
এর আগে সালাহউদ্দিনের সাথে ফোনালাপের বিষয়টি জানাতে তার স্ত্রী হাসিনা আহমেদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসায় যান।
এর আগে সালাউদ্দিনের খোঁজ পাওয়ার বিষয়টি নিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শাইরুল কবির খানের বরাত দিয়ে একটি অনলাইন নিউজ পোর্টালে প্রতিবেদন প্রকাশ করে। তবে শাইরুল কবির খান ওই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তিনি জানান,‘ সালাউদ্দিনের সন্ধানের খবর একটি গুজব ছাড়া কিছুই না। এ বিষয়ে কোন মিডিয়ার সঙ্গে আমার কথা হয়নি’
এ ব্যাপারে হাসিনা আহমেদের সঙ্গে যোগাযোগেরচেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তিনি এখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে গুলশানের বাসভবনে রয়েছেন বলে বিএনপির একটি সূত্র জানায়।
মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে তিনি খালেদা জিয়ার বাসভবনে যান।
https://www.youtube.com/watch?v=JkXc3eFezlo



Leave a Reply