মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

১৩৮ বছরের পুরনো রেকর্ডে পা রাখলেন সাকিব

3910869736001_4108901977001_Shakib-Al-Hasan--4-55-vs-New-Zealand-2স্পোর্টস ডেস্ক: এমনিতেই বিশ্বসেরা অলরাউন্ডার তার উপর সফল এক সিরিজ শেষ করেছেন। তাতেই রেকর্ডের বন্যায় ভেসে যাচ্ছে বাংলাদেশের একাধিক টাইগার। সম্প্রতি আরো একটি রেকর্ডধারীদের নামের পাশে নিজের নাম লিখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব এবার ডাবল ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ১০০-এর ওপরে গড় নিয়ে সিরিজ শেষ করেছে। পাকিস্তানের বিপক্ষে মাত্রই শেষ হওয়া টেস্ট সিরিজে সাকিবের ব্যাটে আসে ১০১.৫০ গড়ে ২০৩ রান ও বোলিং করে ১৬২.৫০ গড়ে পান ২ উইকেট। ব্যাটিং গড়ে সাকিবের এটাই সেরা টেস্ট সিরিজ। অন্যদিকে, বোলিং গড়ে সবচেয়ে বাজে সিরিজ।
সাকিবের এই রেকর্ডটি ১৩৮ বছরের পুরনো। এই পুরনো ইতিহাসে পা রেখেছেন মাত্র সাত জন ব্যাটসম্যান।আর এক সিরিজে কমপক্ষে দুই ম্যাচ খেলেছেন এমন খেলোয়াড়দের ধরলে সংখ্যাটা কমে হয় চার।
একই ম্যাচে সেঞ্চুরি ও ১০ উইকেট। টেস্ট ইতিহাসের সবচেয়ে ঈর্ষণীয় কীর্তির সংক্ষিপ্ততম তালিকাতেও আছে তার নাম। সাকিব আল হাসান সেই কবেই ঢুকেছেন ১ হাজার রান ও ১০০ উইকেটের ডাবল ক্লাবেও।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *