বুধবার ৪ নভেম্বর ২০২৬

ইন্টারপোলের মাধ্যমে আনা হবে সালাহ উদ্দিনকে

মাছুম বিল্লাহ: ইন্টারপোলের সহায়তায় বিএনপি নেতা সালাহ উদ্দীন আহমেদকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। দেশে ফিরিয়ে আনার পর কিংবা তার সঙ্গে কথা বললেই কিভাবে তিনি সীমান্ত পাড়ি দিলেন সে রহস্য উদঘাটন হবে জানিয়েছেন পুলিশের আইজি। এখন আইন-শৃক্সথলা বাহিনীর প্রধান কাজ তাকে দেশে ফিরিয়ে আনা। কারণ পুলিশের তালিকায় তিনি ফেরারী আসামি।11258140_10153952025638975_5538039270302546698_n
উত্তরা থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ার ৬৩ দিন পর প্রতিবেশী দেশ ভারতে খোঁজ মিলল বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন আহমেদের। এখন সেখানে পুলিশের হাতে আটক আছেন তিনি। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলায় তাকে আটক করেছে মেঘালয় পুলিশ।
পুলিশ বলছে মেঘালয় পুলিশের হাতে আটকের ব্যাপারে তথ্য পাওয়ার পর এখন তাদের চেষ্টা দেশে ফিরিয়ে আনা। সে প্রক্রিয়া শুরু হচ্ছে। এর অংশ হিসেবে ইন্টারপোলের সহায়তা নেয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ প্রধান বলছেন সালাহ উদ্দিন কিভাবে বাংলাদেশ থেকে ভারতে গেলেন সে বিষয়টি তারাও খতিয়ে দেখতে চান।
উদ্ধারের পর সালাউদ্দিন কথা বলেছেন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে। তার দাবি ঢাকা থেকে তাকে অপহরণ করা হয়। কিন্তু কারা করেছে সে বিষয়টি তিনি মনে করতে পারছেন না। কিভাবে তিনি সেখানে গিয়েছেন এমন প্রশ্নে বলেন, তিনি জানেন না।-ইন্ডিপেন্টডেন্ট টিভি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *