মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

ময়মনসিংহে : চলন্ত বাসে নারীকে ধর্ষণের চেষ্টা, চালক আটক

বুলবুল আহম্মেদ: ময়মনসিংহে চলন্ত বাসে এক নারীকে (২৮) ধর্ষণের চেষ্টা চালিয়েছে বাসের চালক ও সহকারীরা।Bas-Driver-400x288
এ ঘটনার স্থানীয়রা চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
বুধবার বিকাল ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজির শিমলায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে শেরপুরগামী এজি পরিবহণ নামে একটি যাত্রীবাহী বাসে এক নারী ময়মনসিংহে আসছিলেন। ময়মনসিংহে নেমে অপর একটি বাসে তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ শহরে যাওয়ার কথা ছিলো। বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বৈলরে পৌঁছলে ওই নারী ছাড়া সব যাত্রীকে নামিয়ে দেয়া হয়।
বাসটি বৈলর ছাড়ার পর বাসচালক নূর উদ্দিন, হেলপার এনামুল হক ও রুবেল মিয়া গৃহকর্মীকে একা পেয়ে চলন্ত বাসে ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে ঐ নারী বাসের জানালা দিয়ে ঝাঁপ দিয়ে নিজেকে রক্ষা করেন। এ সময় স্থানীয়রা তার ডাক-চিৎকারে এগিয়ে এসে বাসচালককে আটক করে। তবে হেলপাররা এর আগেই পালিয়ে যায়।
পরে সংবাদ পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ বাসসহ চালককে আটক করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো. ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *