ঢাকা: রাজধানীর পল্লবীতে বাসায় ঢুকে মামা ও ভাগ্নিকে খুন করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৩ মে) দুপুরে ওই এলাকার ২০নম্বর সড়কের ৯নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি বলেন, এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পল্লবীতে বাসায় ঢুকে মামা-ভাগ্নিকে খুন
যে কোনো সংবাদ জানতে আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকুন।



Leave a Reply