বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাজধানীর পল্লবীর জোড়া খুনের ঘটনায় আটক ১

ঢাকা: পল্লবীতে দিনে দুপুরে এক প্রকৌশলীর বাসায় ঢুকে তার স্ত্রী এবং মামাকে খুন করার ঘটনায় পুলিশ শাহিন নামে একজনকে আটক করেছে। আটক শাহিন প্রকৌশলী জাহিদুল ইসলাম জাহিদের ব্যবসায়িক অংশিদার। মিরপুর জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা নেছারুল আরিফ জানান, খুনের কারণ এখনো জানা যায়নি।DHAKA

এটা পারিবারিক কারণ বা অন্য কিছুও হতে পারে। তবে জাহিদুলের কাছে বেশ কিছু দিন থেকে স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা দাবি করে আসছিলেন। প্রাথমিকভাবে ধারণা করছেন চাঁদা দিতে অস্বীকৃতি জানানোতে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটাতে পারেন। তবে সবগুলো বিষয় আমলে নিয়েই তদন্ত করা হবে। সুইটির স্বামী জাহিদুল জানান, তিনি পৌনে ৩টার দিকে বাসায় এসে দরজা বন্ধ পান। তার কাছে থাকা চাবি দিয়ে তালা খুলে ভেতরেন গিয়ে স্ত্রী এবং মামার লাশ দেখতে পান। এরপর তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। দু’জনের লাশ আলাদা দুই বেডরুমে পাওয়া গেছে।

ঘটনার সময় জাহিদের পাঁচ বছর বয়সী ছেলেও বাসায় ছিল। বাথরুমে কান্নারত অবস্থায় তাকে পান বলে জাহিদ পুলিশকে জানিয়েছেন। জাহিদুল ইসলামের চাকরির পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠান ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার লিমিটেডের ডিরেক্টর ছিলেন তার স্ত্রী সুইটি আক্তার। প্রসঙ্গত, বুধবার দুপুরে পল্লবী থানার ২০ নম্বর রোডের ৯ নম্বর ‘ক্রিস্টাল ডি আমিন’ নামের একটি বাসার পঞ্চম তলায় গৃহবধু ও মামা শশুর খুন হন। নিহত গৃহবধু সুইটি আক্তারের স্বামী জাহিদুল ইসলাম জাহিদ ডেসকোতে প্রকৌশলী হিসেবে কর্মরত।

নিহত অপরজন বাসায় বেড়াতে আসা আমিরুল ইসলাম জাহিদের মামা। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মোটরসাইকেলে এসে দুই ব্যক্তি জাহিদের আত্মীয় পরিচয় দিয়ে ভেতরে প্রবেশ করেন। সুইটি দরজা খুলে দেয়ার সঙ্গে সঙ্গে তারা ধারালো অস্ত্র দিয়ে কোপানো ‍শুরু করে। মামা বাধা দিতে গেলে তাকেও কোপানো হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *