বুধবার ৪ নভেম্বর ২০২৬

রুনা খানের দুঃসহ স্মৃতির পুনরাবৃত্তি আজ

RUNA KHANমেহেদী হাসান (বাবু): নেপালে ভয়াবহ ভূমিকম্পের দুঃসহ স্মৃতি তাড়া করে বেড়াচ্ছে অভিনেত্রী রুনা খানকে। কিছুদিন আগে রুনা খান একটি ইউনিটের সঙ্গে শুটিংয়ের জন্য নেপাল গিয়েছিলেন। শুটিংয়ের কাজ যখন শেষ পর্যায়ে তখন নেমে আসে ভূমিকম্পের মতো ভয়াবহ বিপর্যয়। সেখানে উপস্থিত রুনা খান ভূমিকম্পের কবলে পড়ে পায়ে মারাত্মক আঘাত পান। সবচেয়ে বড় কথা হচ্ছে, মৃত্যুর মতো ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল তাকে। সেই স্মৃতি আজ আবার ফিরে আসছে।

শাহরিয়ার নাজিম জয়ের নির্দেশনায় যে টেলিফিল্মের কাজ সম্পন্ন করতে পেরেছিলেন সেটি হচ্ছে ‘হলি ডে’। এর শুটিং হয়েছে নেপালের ধুলিখেল-এ। টেলিফিল্মটি আজ দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানলে আইতে প্রচার হবে। এতে অভিনয় প্রসঙ্গে রুনা খান বলেন, ‘নেপালে ভূমিকম্প হওয়ার আগে তিন দিন শুটিং করি আমরা। এরপর সেই ভয়ংকর ভূমিকম্প হয়। আমি পায়ে প্রচন্ড আঘাত পাই। যতটা না আঘাত পেয়েছি তার চেয়ে বেশি ভয় কাজ করছিল। সেই স্মৃতি কখনোই ভুলবার নয়। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সবাই প্রাণে বেঁচে যাই। এটি আজ প্রচার হচ্ছে। তাই আগ্রহ নিয়ে দেখব। আশা করছি সবারই ভালো লাগবে।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *