মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

টিএসসিতে যৌন হয়রানির সঙ্গে জড়িতদের ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কারের ঘোষণা করলেন পুলিশের আইজিপি একেএম শহীদুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বাংলা নববর্ষে যৌন হয়রানির ঘটনায় আটজনকে সনাক্ত করেছে পুলিশ। তাদের ধরিয়ে দিতেই পুলিশেPohela_boishakh_198794515-400x232র এই ঘোষণা। রেরাববার পুলিশ সদর দফতরে আইজিপি একেএম শহীদুল হক এই ঘোষণা দেন।
তিনি বলেন, ‘ভিডিও ফুটেজ দেখে এখন পর্যন্ত আটজনকে সনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জড়িতদের কাউকে ধরিয়ে দিতে পারলে বা কেউ তাদের সম্পর্কে তথ্য দিলে তাকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।’ এই ঘটনার সময় পুলিশের এক সদস্যের দায়িত্ব অবহেলার কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয় উল্লেখ করে আইজিপি বলেন, ‘যে পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তা তথ্য ও তদন্তের ভিত্তিতে করা হয়েছে।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *