মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

ঈশপের গল্প: এক রাজপুত্র আর সিংহ

Ishoperএক রাজার ছিল একটি মাত্র ছেলে। রাজপুত্র শিকারে যেতে খুব ভালোবাসত। রাজা একদিন স্বপ্ন দেখলেন, কেউ তাকে সাবধান করে দিচ্ছে যে, রাজপুত্র একটা সিংহের হাতে মারা যাবে। রাজার মনে ভয় হলো। রাজা তখন ছেলের জন্য একটা প্রাসাদ বানিয়ে দিলেন। আর সবাইকে জানিয়ে দিলেন এখন থেকে রাজপুত্র এই প্রাসাদের মধ্যেই থাকবে। তার বনে জঙ্গলে যাওয়া চিরতরে বন্ধ হয়ে গেল। কিন্তু রাজপুত্রের যে জীব-জন্তু খুবই পছন্দ। তাই রাজপুত্রের যাতে মন ভালো থাকে, এ জন্য প্রাসাদের দেয়ালগুলো নানা রকম জীব-জন্তুর ছবি দিয়ে সাজিয়ে দেওয়া হলো। যা দেখতেও একেবারে জীবন্ত মনে হয়। ওই ছবিগুলোর মধ্যে একটা সিংহের ছবিও ছিল। রাজপুত্র যখন সেই ছবিটা দেখল, নিজের বন্দিদশার দুঃখ তার মনের মধ্যে একেবারে উথলে উঠল। সিংহটাকে বলল, ‘তোমার জন্য আজ আমার এমন বন্দিদশা হয়েছে। তাই তোকে আমি শাস্তি দেব। এই বলে সে একটা কাঁটা-গাছের ডাল ভেঙে নিতে গেল। তার চিন্তা ছিল ওটা থেকে একটা বেত বানিয়ে সেটা দিয়ে আচ্ছা করে এই ছবির সিংহটাকে পেটাবে সে। ডাল ভাঙতে গিয়ে কাঁটা ফুটে গেল তার আঙুলে। কাঁটা ফোটার জায়গাটা ফুলে উঠল। এমন ব্যথা হলো সেখানে যে রাজপুত্র অজ্ঞান হয়ে পড়ে গেল। ভয়ঙ্কর জ্বর এলো তার। সেই জ্বর আর কমলো না। কয়েক দিনের মধ্যে ওই জ্বরের ঘোরেই মারা গেল সেই রাজপুত্র।
গল্পের শিক্ষা: কোনো বিপদ এলে তা থেকে পিছিয়ে গেলে বিপদ আরও বাড়ে। তাই বিপদ সাহস করে মোকাবেলা করতে হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *