বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভারত সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৭ জুন ঢাকায় আসবে ভারতীয় ক্রিকেট দল। ভারতের বিপক্ষে আসন্ন হোম সিরিজ সামনে রেখে ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্কোয়াড সম্পর্কে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক স্কোয়াডে সুযোগ পাওয়া ক্রিকেটারদের আগামী ২০ মে জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়েনের কাছে রিপোর্ট করতে হবে। UccWUBvib-400x292
চোটের কারণে মাঝপথে বিশ্বকাপ দল থেকে ছিটকে পড়েন এনামুল হক বিজয়। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে ফিরে আসলেন জাতীয় দলে। বিশ্বকাপে কোনো ম্যাচ না খেলা শফিউল ইসলামও আছেন দলে। তবে আরেক পেসার বোলার আল-আমিন হোসেন নাম লেখাতে পারেননি প্রাথমিক স্কোয়াডে। দলে ডাক পেয়েছেন বাঁহাতি পেস বোলার মুস্তাফিজুর রহমান। পাকিস্তানের সঙ্গে খেলা টি-২০ ম্যাচটিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। ঘরোয়া ক্রিকেটের দুই পরিচিত মুখ লিটন দাস ও রনি তালুকদারও আছেন দলে।

১০ জুন নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই দলের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের খেলাগুলো মিরপুরে হবে যথাক্রমে ১৮, ২১ ও ২৪ জুন।

বাংলাদেশের ২৩ সদস্যের স্কোয়াড : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, শুভাগত হোম চৌধুরী, লিটন দাস, নাসির হোসেন, এনামুল হক, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, আরাফাত সানি, জুবায়ের হোসেন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবুল হাসান, মোহাম্মদ শহীদ, শফিউল ইসলাম, রনি তালুকদার।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *