মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

মোদির ঢাকা সফর ভারতের জাতীয় স্বার্থে

naidu-large-400x222

নিউজ ওয়ার্ল্ড বিডি ডট কম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ত্রিদেশীয় সফরের ব্যাপারে কংগ্রেস সহ সভাপতি রাহুলগান্ধির সমালোচনার জবাবে ভারতের সংসদ বিষয়ক মন্ত্রী ভেনকাইয়া নাইডু বলেছেন মোদির সফর গোপনীয় কোন বিষয় নয়। ভারতের জনগণের স্বার্থে তিনি এ সফর করছেন। তিনি রাহুলের প্রতি পাল্টা আক্রমণ করে বলেন, ভারতে বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতেই মোদি যখন বিশ্বের বিভিন্ন দেশ সফর করছেন তখন কোন জনপ্রতিনিধি কিভাবে এর সমালোচনা করতে পারে? তিনি এই কংগ্রেস সহসভাপতিকে গঠনমূলক সমালোচনার আহবান জানিয়ে বলেন, মোদি যা করছেন তা জাতীয় স্বার্থেই করছেন।

তিনি আরো বলেন, মোদি কোথায় যাচ্ছেন, কি করছেন তা সবারই জানা। কিন্তু কিছু দিন আগেও এই কংগ্রেস নেতা কোথায় ছিলেন সেম্পর্কে কোন তথ্য ছিল না ভারতের জনগণের কাছে। ভেনকাইয়া নাইডো বলেন, কোন ধরনের ইস্যু ছাড়াই রাহুলের এই অযৌক্তিক সমালোচনা তার দলের জন্যই বুমেরাং হতে পারে। উল্লেখ্য, মোদির ত্রিদেশিয় সফরের অংশ হিসেবে চীন সফর কালে ভারত এবং চীনের মধ্যে ২২ বিলিয়ন মার্কিন ডলারের ২১ টি চুক্তি সই হয়েছে। বর্তমানে তিনি মঙ্গোলিয়া সফরে রয়েছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *