ঢাকায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে লিথুনিয়ার অনারারি কনস্যুলেট। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহিরিয়ার আলম সোমবার রাতে ঢাকার একটি হোটেলে কনস্যুলেটের কার্যক্রম উদ্বোধন করেন। নয়াদিল্লি থেকে কার্যক্রম চালানো বাংলাদেশে নিযুক্ত লিথুয়ানিয়ার অনাবাসী রাষ্ট্রদূত লেইমোনাস তালাত কেল্পসা এবং নব নিযুক্ত অনারারী কনসাল মিশাল আলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঢাকার মিরপুরে বেগম রোকেয়া স্মরনীর ৮২২/৩ নং ভবনে লিথুয়ানিয়ার অনারারি কনস্যুলেট এর কার্যক্রম পরিচালনা করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর ১৯৯১ সালের ৭ সেপ্টেম্বর জš§ হয় লিথুনিয়া রাষ্ট্রের। বাংলাদেশ ও লিথুনিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় ২ নভেম্বর ১৯৯২ সালে। ২৯২ মিলিয়ন জনসংখ্যার রাষ্ট্র লিথুয়ানিয়ার মাথাপিছু আয় পনের হাজার পাঁচশত মার্কিন ডলার। এর সম্প্রসারমান বাজারে বাংলাদেশের প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারের রফতানির সম্ভাবনা রয়েছে। পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য, সিগারেট, শাকসব্জি, তৈরী পোশাক, জুতাসহ চামড়াজাত অন্যান্য দ্রব্যাদি এবং ঔষধ রফতানীর সম্ভাবনা রয়েছে।
নিউজওয়ার্ল্ডবিডি/



Leave a Reply