বুধবার ৪ নভেম্বর ২০২৬

জেদ্দায় বৈশাখী উৎসব

বাহার উদ্দিন, জেদ্দা (সৌদি আরব) থেকে: বৈশাখের শেষ দিন গত ১৪ মে বিকেলে জেদ্দাপ্রবাসী কিছু বাংলাদেশি তরুণ আয়োজন করে মরু বৈশাখী। জেদ্দার দক্ষিণে একটি পিকনিক স্পটে আয়োজিত এই মরু বৈশাখীতে এসেছিল শিশু-কিশোর, তরুণ-যুবকসহ সব বয়সের বাংলাদেশিরা। দুপুরের খরতাপ মিলিয়ে গিয়ে সন্ধ্যায় আবহাওয়া ছিল ফুরফুরে। অনুষ্ঠানে বাংলাদেশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

jeddahশেষ বৈশাখী বলেই হয়তো পিঠা-পুলির উপস্থিতি ছিল না। তবে ভুড়িভোজের আয়োজনে ছিল ষোলো আনা বাঙালিয়ানা। পোলাও, মুরগির রোস্ট, গরুর মাংস আর চিংড়ি-সবজি। সঙ্গে সালাদ ও হালকা পানীয়। সব মিলিয়ে বেশ লোভনীয়। খাওয়ার পালা শেষ করেই শুরু হয় বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক পর্বের শুরুতে ছিল কিশোরীদের ফ্যাশন শো। এরপর শিল্পী মিজানের তত্ত্বাবধানে নাচ-গানে বৈশাখী আমেজে আপ্লুত হয় উপস্থিত সকলে। শিশু আমান এরশাদের নাচ দারুণ উপভোগ্য হয়। এ সময় গানে কন্ঠ দেন রাওয়াজ, আকিলা, লিলি, সামিয়া, সেলিম, মিজান।

এর আগে ছিল মরু-বৈশাখীর শুভেচ্ছা বিনিময়। এ পর্বে সভাপতিত্ব করেন আবদুল মান্নান। প্রধান অতিথি ছিলেন আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নূর মোহাম্মদ ভূইয়া, এ কে আজাদ, সেলিম রেজা, নুরুল আমিন, সাঈদুল ইসলাম, এরশাদ হোসেন ও আলমগীর কবির প্রমুখ। তারা ছাড়াও শুভেচ্ছা বক্তব্য দেন শাহ আলম, আমজাদ হোসেন, রফিকুল ইসলাম, উজ্জ্বল ও গোলাম মোহাম্মদ। সঞ্চালনা করেন বাহার উদ্দিন। আলোচকেরা এমন একটি আনন্দঘন মরু-বৈশাখী আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। আহ্বান জানান এর ধারাবাহিকতা ধরে রাখার।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *