বুধবার ৪ নভেম্বর ২০২৬

ব্লগার হত্যার প্রতিবাদে নিউইয়র্কে সমাবেশ

মাহফুজ আদনান, নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র) থেকে: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশিরা সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশকে হত্যার প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ করেছেন। গত ১২ মে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় জ্যাকসন হাইটসে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রবাসী লেখক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও নাগরিক আন্দোলনের নেতা-কর্মীরা যোগ দেন।
ny-bloggerবক্তারা বলেন, বাংলাদেশে দিন দিন জঙ্গিবাদীরা চরমভাবে জাগ্রত হচ্ছে। বাংলাদেশ সরকারকে চ্যালেঞ্জ করে একের পর এক হত্যাকাণ্ড তারা ঘটাচ্ছে। এসব ঘটনায় উগ্রপন্থীদের প্রশ্রয়দাতারা উৎসাহিত হচ্ছে। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যাকারীদের গ্রেপ্তারে ব্যর্থ হচ্ছে। এতে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে ক্রমশ একটি ভীতিকর জনপদ হিসেবে পরিচিত হয়ে উঠছে। মুক্তচিন্তার ব্যক্তিদের ওপর ক্রমাগত হামলা ও হত্যার ঘটনা দেশের সব অর্জনকে ম্লান করে দিচ্ছে বলে উল্লেখ করেন বক্তারা। তারা বলেন, উগ্রবাদীদের উত্থান এখনই বন্ধ করতে না পারলে ভবিষ্যতে এই ব্যর্থতার চড়া মাশুল দিতে হবে।
সমাবেশে বক্তারা বিজয় হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার, মুক্তচিন্তার লেখকদের চিন্তার স্বাধীনতা ও তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ মুহাম্মদ উল্লাহ, নাসির আলী, নিনি ওয়াহেদ, হায়দার আকবর, শিবলি সাদিক, মিনহাজ সাম্মু, মাহফুজা ইসলাম ও গোপাল সান্যাল প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *