তিস্তার পানি বণ্টন প্রসঙ্গটির এখনো সুরাহা হয়নি। অথচ ফেব্র“য়ারিতে ঢাকায় গিয়ে তিনি বলে এসেছিলেন চিন্তা করবেন না। তিস্তা এখন আমার ভাবনার বিষয়। আর সেই চিন্তাতেই জুনে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা সফরে যাবেন কি না, তা ঠিক করতে পারছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ফলে তার সফর নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
বাংলাদেশ সফরে তার সঙ্গে মমতাকে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে যাবেন কি না, এখনো ঠিক হয়নি বলে মঙ্গলবার নিজেই জানিয়েছেন মমতা। নবান্ন (মুখ্যমন্ত্রীর দফতর) থেকে বের হওয়ার পথে মমতা বলেন, ‘কলকাতা থেকে ঢাকা হয়ে সরাসরি আগরতলার বাস চলবে। আমি যেতে পারব কি না জানি না।’ তবে তিনি যে জুলাইয়ে লন্ডন সফর করছেন তা পাকা। নিজের ঘনিষ্ঠ মহলে মমতা জানিয়েছেন, একান্তই যদি ঢাকায় যাওয়া না হয় তাহলে কলকাতা-ঢাকা-আগরতলা বাসের সূচনা অনুষ্ঠানে তিনি কলকাতায় উপস্থিত থাকবেন।
নবান্ন সূত্রে খবর, মমতা ঢাকা যাবেন ধরে নিয়ে প্রস্তুতি করছেন তারা। কারণ মমতা শেষ মুহূর্তে যদি যাওয়ার সিদ্ধান্ত নেন, সে ক্ষেত্রে প্রশাসনিক প্রক্রিয়া সারতে অসুবিধা হবে। তবে মমতা ঢাকা যাওয়ার বিষয়ে এখনো সবুজ সংকেত দেননি। তাই ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরকেও এনিয়ে কিছু জানানো হয়নি।
এই বছরের একুশে ফেব্রুয়ারিতে ঢাকা সফর করে গেছেন মমতা। যদিও ২০১১ সালের সেপ্টেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে তিনি ঢাকা সফরে আসেননি। তিস্তা নদীর পানি বণ্টন চুক্তির ধারা তার পছন্দ না হওয়ায় শেষ মুহূর্তে সফর বাতিল করে মনমোহনের সফরসঙ্গী হতে অস্বীকৃতি জানান।
নিউজওয়ার্ল্ডবিডি.কম/



Leave a Reply