মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

গারো তরুণীকে দল বেধে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে

ধর্ষণের শিকার হওয়া গারো তরুণীর (২২) স্বাস্থ্য পরীক্ষায় আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গত বৃহস্পতিবার রাজধানীর কুড়িলে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে তাকে গণধর্ষণ করে একদল দুর্বৃত্ত। আজ শনিবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

Rapeফরেনসিক বিভাগের প্রধান চিকিৎসক মো. হাবিব উজ জামান চৌধুরী জানান, স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। মেয়েটি খুবই দুর্বল। এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রদান করা হবে। এ ছাড়া ওই তরুণীর বয়স নির্ধারণের এক্স-রে করানো হবে বলে জানান তিনি।

ঘটনার শিকার তরুণী যমুনা ফিউচার পার্কে একটি পোশাকের দোকানে কাজ করেন। অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ধর্ষণের অভিযোগে গতকাল শুক্রবার তিনি ভাটারা থানায় মামলা করেন। নারী লাঞ্ছনা ও যৌন নির্যাতনের বিরুদ্ধে দেশব্যাপী যখন বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে, সেই সময়েই চলন্ত মাইক্রোবাসে ধর্ষণের শিকার হলেন এই তরুণী।

ওই তরুণী বড় বোনের সঙ্গে উত্তরায় থাকেন খালার বাসায়। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়ায়।

ভাটারা থানার পুলিশ জানায়, তরুণীটি তাঁদের বলেছেন, বৃহস্পতিবার রাত নয়টার দিকে কাজ শেষে তিনি যমুনা ফিউচার পার্ক থেকে উত্তরার বাসায় যেতে বাসের জন্য একটি সিএনজি স্টেশনের কাছে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় ছাই রঙের একটি মাইক্রোবাস তাঁর সামনে এসে থামে। মাইক্রোবাস থেকে দুই যুবক নেমে এসে অস্ত্র দেখিয়ে মুখ চেপে ধরে তাঁকে গাড়িতে তুলে নেয়। গাড়িতে তুলেই তাঁর মুখ ও হাত-পা বেঁধে ফেলে দুর্বৃত্তরা। এরপর গাড়িটি বিভিন্ন সড়কে ঘুরতে থাকে। গাড়ির ভেতরে চালকসহ পাঁচজন তাঁকে ধর্ষণ করে। ধর্ষণের সময়ও ধারালো অস্ত্র ঠেকিয়ে রাখা হয়। রাত পৌনে ১১টার দিকে উত্তরার জসীমউদ্‌দীন সড়কে তাঁকে নামিয়ে দিয়ে মাইক্রোবাসটি পালিয়ে যায়।

ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেন, ওই ঘটনায় মামলা হয়েছে। মেয়েটিকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

নিউজওয়ার্ল্ডবিডি.কম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *