বাংলাদেশ থেকে পাচার হয়ে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মিয়ানমারে যাওয়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালাতে কাজ করার নির্দেশ পেয়েছেন ওই চারটি দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতরা। মানব পাচার রোধে করণীয় ঠিক করতে ওই চারটি দেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে গত শনিবার তলব করে ঢাকায় আনে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার তাদের নিয়ে মন্ত্রণলায়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের পর ওই চার দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র সচিবের আলাদা বৈঠক হয়।
সূত্র মতে, রোহিঙ্গাদেরকে যেন বাংলাদেশি হিসেবে ফিরিয়ে আনা না হয় সে বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া পাচার হওয়ার বাংলাদেশিদের ওই দেশগুলোর আশ্রয়কেন্দ্রে থাকা অবস্থায় নিয়মিত খোঁজখবর নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এছাড়া অভিবাসী সমস্যা মোকাবিলায় আগামী ২৯ মে থাইল্যান্ডে অনুষ্ঠেয় আঞ্চলিক বৈঠকে বাংলাদেশসহ প্রায় ১৫টি দেশের অংশ নেয়ার কথা রয়েছে। এই বৈঠকে বাংলাদেশের অবস্থানও নির্ধারণ করা হয়েছে।
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম



Leave a Reply