বুধবার ৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির নতুন কমিটির অভিষেক

অনামিকা চৌধুরী, আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্র থেকে ॥

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের প্রিয় সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি’র ২০১৪-২০১৭ সালের নতুন কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠান হয়ে গেল ১৯ মে। আটলান্টিক কাউন্টিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে হাওয়ার্ড জনসন হোটেলের মিলনায়তনে অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন সাব্বির হোসেন ভূঁইয়া এবং শপথ বাক্য পাঠ করান বোরহানউদ্দিন।

নতুন কমিটির সদস্যরা হলেন: সভাপতি সেলিম সুলতান, সহসভাপতি সাঈদ আলম, আবদুল জামিল, গৌতম নাগ, এহসান হাবিব, মিরাজ খান, আলী হোসেন ফরিদ, সোহাগ করিম, বিপ্লব দাস ও তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক শহীদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, ফারুক হোসাইন, বিপ্লব দেব, অভিজিৎ চৌধুরী ও সফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক আবদুর রব, এম এ করিম, মো. শরিফ, আবদুল লতিফ ও রাজেশ দাস, কোষাধ্যক্ষ মো. ইসলাম, সহ কোষাধ্যক্ষ গোলাম হাফিজ, মহিলা বিষয়ক সম্পাদক জয়শ্রী দে, সাংস্কৃতিক সম্পাদক জয়ন্ত কুমার সিংহ, প্রচার সম্পাদক শেখ সেলিম, দপ্তর সম্পাদক উত্তম ভৌমিক, ইমিগ্রেশন সম্পাদক হাফিজ ইকবাল, মেম্বার রিলেশন সম্পাদক আলমগীর হোসেন, ক্রীড়া সম্পাদক মো. ইসমাইল, কার্যনির্বাহী সদস্য আজিজুল ইসলাম, সুব্রত চৌধুরি ও মো. আবদুল হালিম।

বাংলাদেশ অ্যাসোসিয়েশনের ট্রাস্টি বোর্ডের সদস্য সাব্বির হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় শুরু হয় অনুষ্ঠান। শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আবদুর রব ও পবিত্র গীতা থেকে পাঠ করেন ধীমান পাল। এরপর পরিবেশিত হয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত। রবীন্দ্র সংগীত শিল্পী সান্ত্বনা রায় চৌধুরীর পরিচালনায় নতুন প্রজন্মের শিশু শিল্পীদের কণ্ঠে ধ্বনিত হয় বাংলাদেশের জাতীয় সংগীত। উপস্থিত সুধীজনও তাদের সঙ্গে গলা মেলান।

এরপর বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক জয়ন্ত কুমার সিংহের সঞ্চালনায় শুরু হয় প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পী সান্ত্বনা রায় চৌধুরীর পরিচালনায় এই পর্বে শিশু শিল্পীরা একক, সমবেত সংগীত ও নৃত্য পরিবেশন করে। তাদের মনোজ্ঞ পরিবেশনা সুধীমহল প্রাণভরে উপভোগ করেন। এই পর্বে অংশ নেয় সুদীপ্তা, শ্যাম, রিয়া, সুনীতা, পুস্পিতা, অংকিতা, সৃজন, পার্বতী, নাফিসা, পঞ্চতপা, মনোশীতা, শ্রেষ্ঠাসরী।

Atlantic-USAশিশু শিল্পীদের পরিবেশনা শেষে শুরু হয় আলোচনা। বাংলাদেশ অ্যাসোসিয়েশনের ট্রাস্টি বোর্ডের সদস্য সাব্বির হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বোরহানউদ্দিনের পৌরহিত্যে সভায় বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের সদস্য শেখ আমিন, জাহাঙ্গির হোসেন ভূঁইয়া, হাবিব চৌধুরী। তারা নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন নতুন কমিটির নেতৃত্বে অ্যাসোসিয়েশনের কার্যক্রমে আরও বেশি গতিশীলতা আসবে এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে তারা আরও নতুন নতুন কর্মসূচি গ্রহণ করবে। বক্তারা আটলান্টিক কাউন্টিতে বাংলা স্কুল ও ধর্মীয় স্কুল চালু, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, কমিউনিটি সেন্টার স্থাপনের মতো জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের জন্য নতুন কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। আলোচনার পর বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক ও শপথ হয়।

শপথ গ্রহণ শেষে নতুন কমিটির পক্ষে বক্তব্য রাখেন মো. ইসলাম, আবদুর রব, সোহেল আহমেদ, শহীদ খান, আজিজুল ইসলাম, সাঈদ আলম ও সুলতান সেলিম। তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং কমিউনিটির লোকজনকে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান। যাতে করে অ্যাসোসিয়েশন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে।

এরপর শুরু হয় জয়ন্ত কুমার সিংহের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতেই আবৃত্তি পরিবেশন করে আবৃত্তি শিল্পী সুব্রত চৌধুরি। তাঁর কণ্ঠে ধ্বনিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ, আর তা নাচের মুদ্রায় ফুটিয়ে তোলে শিশু নৃত্যশিল্পী রিয়া, পার্বতী ও অনামিকা। নাচটির কোরিওগ্রাফি করেন বিশিষ্ট কোরিওগ্রাফার নিবেদিতা ভট্টাচার্য। আরও আবৃত্তি করেন আবৃত্তি শিল্পী নুরুন নাহার বীথি। এরপর একে একে গানের ডালি মেলে ধরেন শ্যামল চক্রবর্তী, নুরুল আবসার, নীলাদ্রি শেখর চৌধুরী ও জয়ন্ত কুমার সিংহ। শিল্পীদের তবলায় সহযোগিতা করে তপু।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *