বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর চলতি বছরের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৯তম স্থানে আছেন। আজ মঙ্গলবার ফোর্বস ম্যাগাজিন ওই তালিকা প্রকাশ করেছে। গত বছরের ক্ষমতাশালীদের তালিকায় শেখ হাসিনা ৪৭ তম অবস্থানে ছিলেন।
ফোর্বসের এ তালিকা তৈরিতে বিশ্বে নীতি নির্ধারণীতে প্রভাব, কী পরিমাণ অর্থ নিয়ন্ত্রণ কিংবা অর্জন করেন এবং গণমাধ্যমে উপস্থিতি প্রভৃতি বিষয় বিবেচনা করে নম্বর দেওয়া হয়। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ম্যাগাজিনটি মঙ্গলবার এ তালিকা প্রকাশ করে। বিভিন্ন রকম তালিকা প্রকাশের জন্য ফোর্বস প্রকাশনা বিখ্যাত।
ফোর্বসের তালিকা অনুযায়ী জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যারকেল বিশ্বের এক নম্বর ক্ষমতাধর নারী। এরপরেই আছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হতে ইচ্ছুক হিলারি ক্লিনটন। মাইক্রোসফটের মালিক বিল গেটসের স্ত্রী মেলিন্ডা গেটস আছেন তিন নম্বরে। ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ আছেন সাত নম্বরে আর বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা আছেন ১০ নম্বরে। অপরাহ্ উইনফ্রে আছেন ১২ নম্বরে।
ক্ষমতাশালীদের তালিকার ৫৯ নম্বরে থাকা শেখ হাসিনা সম্পর্কে ফোর্বস ম্যাগাজিন বলেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারি সংঘাতপূর্ণ ও কম ভোটের নির্বাচনের মধ্যে দিয়ে নতুন মেয়াদে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব শুরু করেন শেখ হাসিনা। এর আগে তিনি ১৯৯৬ থেকে ২০০১ এবং ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তাঁর এই বিজয়কে ‘একটি নির্বাচনী প্রহসন’ বলে অ্যাখা দেওয়া হয় বলেও ফোর্বস ম্যাগাজিন মন্তব্য করেছে। ২০১৩ সালের পর রাজনৈতিক সংঘাতে দেশটির বহু লোক প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের অনুরোধ সত্ত্বেও ২০১৩ সালের ডিসেম্বরে মানবতাবিরোধী অপরাধ প্রমাণ হওয়ায় জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করে বাংলাদেশ। ১৯৮১ সাল থেকে শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় এবার ৫৯তম প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ছিলেন ৪৭ নম্বরে। ২০০৯ সালে ক্ষমতাধর নারীর তালিকায় ৭৮তম স্থানে ছিলেন শেখ হাসিনা। টানা পঞ্চমবারের মতো এ তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অ্যাঞ্জেলা মার্কেল।
এ বছর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন। তিনি তালিকায় গত বছর ছিলেন ষষ্ঠ অবস্থানে। এরপর তৃতীয় অবস্থানে রয়েছেন ধনকুবের বিল গেটসের স্ত্রী ও দাতব্য প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহসভাপতি মেলিন্ডা গেটস।
তালিকায় চার নম্বরে স্থান পাওয়া ক্ষমতাশালী নারী হলেন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেনেট ইয়েলিন, যিনি গত বছর ছিলেন দ্বিতীয় স্থানে। পঞ্চম স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের জেনারেল মোটরসের প্রধান নির্বাহী ম্যারি বারা।
ক্ষমতাধর নারীর এবারের তালিকায় আরো যারা রয়েছেন : ষষ্ঠ-আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্দ, সপ্তম- ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ, অষ্টম-ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সেরিল স্যান্ডবার্গ, নব্ম- ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুসান ওজস্কি ও দশম-মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা।
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম



Leave a Reply