মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

ভারতে নিষিদ্ধের পর বাংলাদেশে বিরাট মূল্য ছাড় ম্যাগি নুডুলসে

তাৎক্ষনিক খাবার হিসেবে পরিচিত ম্যাগি নুডুলস ভারতে গত ২১ মে থেকে নিষিদ্ধ হওয়ার পর বাংলাদেশ কর্তৃপক্ষ এর মান পরীক্ষার উদ্যোগ নিয়েছে। আগামী সপ্তাহে এই পরীক্ষার ফলাফল পাওয়া যাবে। তবে বাংলাদেশে ম্যাগির আমদানিকারক নেসলে বাংলাদেশ এরইমধ্যে ম্যাগি নুডুলসের দাম কমানোর ঘোষণা দিয়ে বিজ্ঞাপন প্রচার শুরু করেছে।

ভারত থেকেই যেহেতু আমদানি করে বাংলাদেশে প্যাকেট করা হয়, তাই এখানেও সঠিক পরীক্ষা হলে একই ভাবে ক্ষতিপর উপাদান পাওয়া যাওয়ার শঙ্কা থেকেই বাংলাদেশে থাকা ম্যাগিগুলো বিক্রি করার উদ্দেশ্যেই এই দাম কমানোর ঘোষণা।

হঠাৎ করেই ম্যাগি বাংলাদেশের বাজারে প্রায় ২৫ শতাংশ দাম কমানোর ঘোষণা দিয়েছে। বর্তমানে ৮টির প্যাকেটের মূল্য ১৩০ টাকার পরিবর্তে ১০০ টাকা ও ৪ পিস প্যাকেটের মূল্য ৬৬ টাকার পরিবর্তে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

Maagi---এর আগে মাত্রাতিরিক্ত সীসা থাকায় ভারতের উত্তরপ্রদেশে ম্যাগি নুডুলস নিষিদ্ধ হওয়ায় পর টনক নড়ে বাংলাদেশের খাদ্যের মাননিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গত রবিবার দেশের  বাজারে বিক্রি হয় এমন পাঁচটি ইনস্ট্যান্ট নুডুলসের নমুনা সংগ্রহ করে ইতোমধ্যেই নিজস্ব গবেষণাগারে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়া যাবে বলে জানিয়েছে বিএসটিআই কর্তৃপক্ষ।

নেসলে বাংলাদেশের ম্যাগি নুডুলস, প্রাণ গ্রুপের মিস্টার নুডুলস, নিউজিল্যান্ড ডেইরির ডুডুলস, কল্লোল থাই ফুডের মামা নুডুলস ও ইফাদ মাল্টি প্রোডাক্টের ইফাদ এগি নুডুলসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করছে বিএসটিআই।

গত ২১ মে ভারতের উত্তর প্রদেশে ম্যাগি নুডুলস নিষিদ্ধ করার পাশাপাশি সেখানে বাজার থেকে সব পণ্য তুলে নেয়া হয়। কিন্তু এব্যাপারে বাংলাদেশে ম্যাগির আমদানিকারক নেসলে বাংলাদেশের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

ভারতের উত্তর প্রদেশের ম্যাগি নুডুলসে সীসার মিশ্রণ পেয়েছে প্রতি এক মিলিয়ন অংশের (পিপিএম) ১৭ দশমিক ২ ভাগে। যা প্রায় সাতবার অনুমোদনযোগ্য সীমায় গিয়ে পৌঁছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (এইচডব্লিউও) পক্ষ থেকে বলা হয়েছে, যেকোনো খাবারে প্রতি মিলি লিটারে ০.০১ শতাংশ সীসা থাকতে পারে। কিন্তু ম্যাগিতে প্রাপ্ত সীসার পরিমাণ প্রতি মিলিলিটারে ১৭ ভাগ।

সীসা সহনশীল পর্যায়ের উপরে থাকলে স্বাভাবিক মানসিক গঠন ও বিকাশে বাধাগ্রস্ত হতে পারে।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *