মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

হুমায়ুন আজাদের ছেলে অনন্যকে হত্যার হুমকি

Ananna-Azad1কথাসাহিত্যিক ও ভাষাবিজ্ঞানী প্রয়াত হুমায়ুন আজাদের ছেলে অনন্য আজাদকে ফেসবুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। উগ্রপন্থী ইসলামিস্টরা তাকে এ হুমকি দিচ্ছে বলে গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন তিনি। গার্ডিয়ানে বৃহস্পতিবার অনন্য আজাদের সাক্ষাৎকারসহ এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসলামপন্থীদের করা হিটলিস্টে ৮৪ নাস্তিক ব্লগারের মধ্যে অনন্যর নাম রয়েছে। ওই তালিকাটি ২০১৩ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রদান করা হয়।

অনন্যর বাবা হুমায়ুন আজাদকে ২০০৪ সালে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। ওই ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় জার্মানীতে মারা যান তিনি। বাবার মতোই তিনি অসহিষ্ণুতা ও ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে লেখালেখি করেন।

২৫ বছর বয়সী অনন্য বলেন, ‘অনেক দিন ধরেই অনেকে আমাকে লেখালেখি থেকে বিরত থাকতে বলছেন।’ সম্প্রতি ওয়াশিকুর রহমান নামে ব্লগার নিহতের পর পত্রিকার কলামিস্টের কাজ ছেড়ে দেন অনন্য। তিনি জানান, অনন্ত বিজয় দাশের হত্যাকাণ্ডের ঘটনার পর গত সপ্তাহে ফেসবুকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। ফেসবুকে পাঠানো বার্তায় বলা হয়েছে, ‘তুমিই পরবর্তী শিকার হতে যাচ্ছ। সুতরাং, সাবধান।’

অনন্য জানান, তিনি ব্লগে তেমন লেখালেখি করেন না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করে থাকেন। বর্তমানে তিনি বাইরে তেমন একটা বের হন না বলে জানান। এ হুমকিতে ভয় পান না এবং নিজের চিন্তা চর্চা থেকে বিরত হবেন না বলেও জানান অনন্য। তবে অনেকেই অনন্যকে সাহস দিচ্ছেন যে, এই হিটলিস্টের কোনো সূত্র নেই।

গার্ডিয়ানের ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৬ ফেব্রুয়ারি ঢাকায় অভিজিৎ রায়ের হত্যার পর ব্লগারদের জীবন শঙ্কার মধ্যে পড়েছে। গত তিন মাসে ওয়াশিকুর রহমান বাবু ও অনন্ত বিজয় দাশসহ আরও দু’জন ব্লগার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *