বুধবার ৪ নভেম্বর ২০২৬

অক্টোবর থেকে তাৎক্ষণিক ব্যাংকিং

Takaমাত্র তিন সেকেন্ডে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা স্থানান্তর সুবিধা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বাংলাদেশের ব্যাংকগুলো। পদ্ধতিটির নাম রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস)।

এতে করে কোনো গ্রাহক দেশের যে প্রান্তেই থাকুক, তার টাকা পৌঁছে যাবে চাহিদামতো ব্যাংকে। নতুন এই সুবিধা পেতে অবশ্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে গ্রাহকদের।

তাৎক্ষণিক ব্যাংকিং বিষয়ক সেমিনারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, এখন ৪৫টি ব্যাংক একে অন্যের এটিএম কার্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে। অনলাইন ব্যাংকিংও জনপ্রিয় হয়েছে। তাৎক্ষণিক ব্যাংকিং আরটিজিএসওও জনপ্রিয় হবে।

সিটিও ফোরামের বাংলাদেশ সভাপতি তপন কান্তি সরকার বলেন, নতুন ধরণের ব্যাংকিংয়ে টাকা ছিনতাই ও সই নকল করে টাকা হাতিয়ে নেওয়ার ঝুঁকি কমবে। পদ্ধতি জিডিপিতে এক শতাংশ অবদান রাখতে পারবে বলে আশা করছেন উদ্যেক্তারা। তারা জানান, চলতি বছরের অক্টোবর থেকে এই সেবা চালু হবে।

নিউজ ওয়ার্ল্ডবিডি ডট কম  ডেস্ক

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *