মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

ফেসবুকে পত্রিকা পড়াবে ‘ইনস্ট্যান্ট আর্টিকেলস’

newspaper_on_tablet_computerসরাসরি ফেসবুকেই খবর পড়ার ব্যবস্থা করছে বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটটি। ফেসবুকে বিভিন্ন সংবাদপত্রের নিউজ লিঙ্ক শেয়ার করা হয় এবং সেগুলোতে ক্লিক করে সংশ্লিষ্ট পোর্টালের সাইটে ভিজিট করে খবরটি পড়া হয়। কিন্তু এখন এমন ব্যবস্থা হচ্ছে যে, ফেসবুকের নতুন ফিচার ‘ইনস্ট্যান্ট আর্টিকেলস’ এর মাধ্যমে ফেসবুকে অবস্থান করেই পুরো খবরটি পড়ে নেওয়া যাবে। ফেসবুকে আমরা অন্যদের স্ট্যাটাস/ফটো যেভাবে দেখে থাকি, অনেকটা সেরকমই।

ফেসবুক কর্তৃপক্ষ বলছেন, লিংকে ক্লিক করে সংবাদপত্রের সাইটে গিয়ে খবর পড়তে গেলে পেইজ লোড নিতেই ৮ সেকেন্ড সময় লেগে যায়।

অপরদিকে ইনস্ট্যান্ট আর্টিকেলস ফিচারটির মাধ্যমে দশগুণ দ্রুত সময়ে খবর পড়া যাবে, কেননা এর সকল কনটেন্ট (টেক্সট, ফটো, ভিডিও) ফেসবুকের সার্ভারেই থাকছে।

শুরুতে এই ফিচারটি শুধু ফেসবুকের আইফোন অ্যাপেই পাওয়া যাবে। অন্যান্য প্ল্যাটফর্মে কবে নাগাদ ইনস্ট্যান্ট আর্টিকেলস উপলভ্য হবে তা জানায়নি কোম্পানিটি। এই ফিচারের মাধ্যমে বাছাইকৃত সংবাদপত্র খুব সহজে পড়া যাবে সরাসরি ফেসবুক থেকেই পুরোটা।

ওয়েব ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।
২১৩০ ঘণ্টা, মে ৩০, ২০১৫

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *