বুধবার ৪ নভেম্বর ২০২৬

যৌন প্রক্রিয়া ছাড়া সন্তান জন্মে জটিলতা বাড়বে

Audrey-and-Erica-smoochপ্রাণীজগতের বিভিন্ন প্রজাতির অগ্রগতির জন্য শুক্রাণু দানই পুরুষ প্রাণীটির একমাত্র অবদান হলে বিবর্তনের ধারায় পুরুষরা কেনো এখনও টিকে আছে এই প্রশ্নটি জীববিজ্ঞানীদের ভাবিয়েছে অনেক দিন ধরেই। পুরানো এই ধাঁধাঁর একটি সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছেন একদল ব্রিটিশ বিজ্ঞানী।

রয়টার্স জানিয়েছে, ওই ব্রিটিশ বিজ্ঞানীদের মতে ‘সেক্সুয়াল সিলেকশন’ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পুরুষের একমাত্র দরকার।

বিজ্ঞানীরা জানান, ‘সেক্সুয়াল সিলেকশন’ প্রক্রিয়ায় বংশবৃদ্ধিতে ‘জিন পুল’ উন্নত হয়। এই ধারণাই বিজ্ঞানীদের পুরুষের গুরুত্ব বুঝতে সাহায্য করে। এই প্রক্রিয়া ছাড়া বংশবৃদ্ধিতে জিনগত দুর্বলতার সৃষ্টি করবে। এর ফলে বেড়ে যাবে বিলুপ্তির ঝুঁকি।

বিজ্ঞানীদের মতে, কোনো পদ্ধতিতে যৌনপ্রক্রিয়া ছাড়াই সন্তান জন্ম দেওয়া গেলে সে জনসংখ্যার জেনেটিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে। সঙ্গিনীর জন্য পুরুষ প্রাণিদের প্রতিযোগিতাই বংশ পরম্পরায় জেনেটিক উন্নয়ন নিশ্চিত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে।

এ গবেষণায় নেতৃত্বদানকারী ব্রিটেনের ইস্ট অ্যাংলিয়া ইউনিভার্সিটির অধ্যাপক ম্যাট গেইজ বলেন, “ক্ষতিকর জিনগত পরিবর্তন দূর করতে ফিল্টারের মতো কাজ করে সেক্সুয়াল সিলেকশন।”

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *