মিয়ানমারের দক্ষিণ উপকূলে একটি নৌকা থেকে সাতশো ২৭ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। শুক্রবার বিকেলে এদের উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়।
উদ্ধার হওয়াদের মধ্যে নারী ও শিশু রয়েছে ১১৯ জন। নৌযানটিকে নৌবাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা। গত সপ্তাহে দুইশোর বেশি অবৈধ অভিবাসীকে উদ্ধার করে মিয়ানমার। তাদের বাংলাদেশি বলে দাবি করে দেশটি। পরে এদের মধ্যে বেশ কজন রোহিঙ্গা রয়েছে বলেও জানানো হয়। অভিবাসীদের পরিচয় নিশ্চিত করতে বাংলাদেশি প্রতিনিধি দলের মিয়ানমার যাওয়ার কথা থাকলেও, সমঝোতা না হওয়ায় তা ভেস্তে যায়।
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম



Leave a Reply