বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকা মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা

Bangladesh_Chattra_League_Logoছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা করা হয়েছে। মহানগর উত্তরে ৬ সদস্য ও দক্ষিণে ৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক শেখ রাসেল কমিটির বিষয়টি শনিবার রাতে তথ্যটি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, গত ২৮ মে উত্তর ও ৩০ মে দক্ষিণ ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

উত্তরের সভাপতি হয়েছেন মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমদ। এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হযেছেন আসিফ উল্লাহ মিথুন, যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক ইমাম হাসান ও সালমান খান।

দক্ষিণের সভাপতি নির্বাচিত হয়েছেন বায়োজিদ আহমেদ ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেন। এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হযেছেন মহসিন আহম্মেদ, মহিউদ্দিন চৌধুরী বাবু, জহিরুল ইসলাম জহির, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবু হাসান তাপস ও ইমাম হাসান।

নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *